Posts

Showing posts from August, 2025

কেয়ামত এর দিন হিসাব সহজ করার জন্য যে দোয়া টি পড়ার জন্য বলা হয়েছে

 কেয়ামত এর দিন হিসাব সহজ করার জন্য যে দোয়া টি পড়ার জন্য বলা হয়েছে  اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرً উচ্চারণ : ‘আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা’। অর্থ : হে আল্লাহ! আপনি আমার হিসাবকে সহজ করে দিন।

গলায় মাছের কাটা আটকালে কি দোয়া পড়তে হয় - যে দোয়ায় গলার কাঁটা নেমে যাবে ইনশাল্লাহ!

Image
  যে দোয়ায় গলার কাঁটা নেমে যাবে ইনশাল্লাহ! বাঙালিদের ভাতে কিংবা পোলাও সঙ্গে মাছ ছাড়া চলেই না। আর এ মাছে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ। কিন্তু এই মাছ নিয়ে সমস্যা শুধু এক জায়গায়। সেটা হলো তার কাঁটা।   সাধের মাছ খেতে গিয়ে গলায় কাঁটা বিঁধেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আপনার গলায় মাছের কাঁটা বিঁধলে কোনো চিন্তা নেই। ডাক্তারের কাছে যেতে হবে না। পবিত্র কোরআনের আয়াতের আমল ও ফজিলতেই তা চলে যাবে ইনশাল্লাহ! দেখুন- আপনি পবিত্র হয়ে নিচের দোয়াটি বিসমিল্লাহসহ পড়ুন আর ঢোক গিলতে থাকুন অথবা হাতের আঙ্গুল দিয়ে আলতো করে মালিশ করবেন কাটা চলে না যাওয়া পর্যন্ত। ইনশাল্লাহ! কিছুক্ষণের মধ্যে কাঁটা চলে যাবে। দোয়াটি হলো- فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ উচ্চারণ: ‘ফালাওলা ইযা-বালাগাতিল হুলকুম।’ অর্থ: অতঃপর যখন কারো প্রাণ কন্ঠাগত হয়। (সূরা: আল-ওয়াকিয়াহ (الواقعة), আয়াত: ৮৩)।